দৌলতখানে দুই খালতো বোনের পানিতে ডুবে মৃত্যু: শোকেস্তব্ধ গ্রামবাসী

প্রচ্ছদ » জেলা » দৌলতখানে দুই খালতো বোনের পানিতে ডুবে মৃত্যু: শোকেস্তব্ধ গ্রামবাসী
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



---দৌলতখান প্রতিনিধি।।

ভোলা দৌলতখানে উপজেলায় পানিতে ডুবে দুই খালতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু দুটি হলেন, দিদারউল্লাহ গ্রামের মো. শাকিলের মেয়ে ফাতেমা (৬) ও মো. হোসেন এর মেয়ে জোবায়দা (৪)। তারা দু’জন খালতো বোন।

গত বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলীফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের ৬নং ওয়ার্ডের হজু পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

হঠাৎ এমন মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। দুই মায়ের বুকফাটা চিৎকারে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন। ওই ঘটনায় দিদারউল্লাহ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার বিকেলে তারা বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে দুই খালতো বোন বসতঘরের পাশে থাকা পুকুরে নামেন। পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথায়ও খুঁজে না পেয়ে গ্রামে মাইকে প্রচার শুরু করেন। পরে তারা রাত ১০টার দিকে জোবায়দারকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর সাড়ে ১০টার দিকে অনেক খুঁজাখুঁজির পর ফাতেমাকেও পুকুরের গভীর থেকে উদ্ধার করা হয়।

পরে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় যুবদল নেতা সুমন জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তাদের এমন মৃত্যুতে আমরা এলাকসবাসীও অনেক শোকাহত।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন ও অপমৃত্যু জিডি থানায় দায়ের করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পারিবার লোকজনের।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৫৯   ৫৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ