মনপুরায় ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় ব্যবসায়ী হত্যা মামলায় মো. আবুল কালাম নামে এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দীন গ্রামের বাসিন্দা ও স্থানীয় ফকিরহাট বাজারের ব্যবসায়ী মো. আলাউদ্দীনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই জাফর হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে দুটি চার্জশিট দেওয়া হয়। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আসামি আবু কালাম হত্যায় দায় স্বীকার করেন।

পরে আদালত আসামি মো. আবু কালামকে (৩৯) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আলী হিরণ জানান, রায়ের আলাউদ্দিনর পরিবার ন্যায় বিচার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ৩:৩৫:৪৯   ২১৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩
ধর্ষনে অন্তঃস্বত্ত্বা কিশোরী, অভিযুক্ত গ্রেফতার
মনপুরায় গাঁজাসহ দুই মাদককারবারি আটক
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ
চরফ্যাশনে বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ, উত্তেজনা
আলীনগরে মাদক সেবনের সময় লাইট জ্বালানোকে কেন্দ্র করে হামলা, আহত-৫
ভোলায় রান্নাঘর সংস্কারক কাজকে কেন্দ্র করে পিটিয়ে হাত ভেঙ্গে দিল গৃহবধূর ॥ হাসপাতালে ৪ জন
চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ



আর্কাইভ