দৌলতখানে দুই শিশু খালাতো বোন পানিতে ডুবে মৃত্যু

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে দুই শিশু খালাতো বোন পানিতে ডুবে মৃত্যু
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



---

দৌলতখান প্রতিনিধি ॥

দৌলতখানে পানিতে ডুবে দুই খালাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারল্লাহ ৬নং ওয়ার্ড মৃদ্দারহাট বাজারের উত্তর পাশে হজু পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিবি ফাতেমা (৬) ও জুবাইদা (৪)। তারা দুজন খালাতো বোন। বিবি ফাতেমা সাকিলের মেয়ে এবং জুবাইদা হোসেনের মেয়ে।

জানা যায়, তাদের দুজনকে না দেখে অনেক খোঁজাখুজি ও মাইকিং করা হয়। কোথায়ও খুজে না পেয়ে পরিবারের সদস্যরা যখন দিশেহারা অবস্থা। এরই মধ্যে রাত ১০টার সময় তাদের ঘরসংলগ্ন পুকুরে প্রথমে জুবাইদার (৪) নিথর দেহ ভেসে উঠে। পরে ও ১১:৩০ মিনিটের সময় ফাতেমার (৬) কে পুকুরের গভীর থেকে উদ্ধার করা হয়। ধারনা করা হয় দুই বোন খেলার ছলে পুকুরে পরে গেলে এ দূর্ঘটনা ঘটে।

এই ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ৩:৩৩:২০   ১২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


মেঘনায় জেলের জালে ধরা পড়লো ৪০ কেজি ওজনের কচ্ছপ
দৌলতখানে টহল, জনসচেতনতার পাশাপাশি ফুটপাত দখলমুক্তের আহ্বান নৌবাহিনীর
বাংলাবাজারে নৌবাহিনীর টহল, জনসাধারণকে সচেতন ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান
দৌলতখানে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ভোলা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম জমা
বাংলা টিভির প্রতিনিধি মামুন এর পিতার ইন্তেকাল
দৌলতখানে জমি দখল নিতে প্রতিপক্ষকে হয়রানী ও প্রাণনাশকের হুমকীর অভিযোগ
বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
দৌলতখানে চর দখল নিয়ে গোলাগুলি পুলিশসহ আহত-৪ ॥ থানায় ৫২ জনের বিরুদ্ধে মামলা
দৌলতখানে বহিষ্কারাদেশ প্রত্যাহার, মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতার শোডাউন



আর্কাইভ