ভোলায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষ সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষ সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প ভোলা স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে । এ সময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের বক্তব্যে তিনি বলেন, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ প্রান্তিক জনগোষ্ঠীর বিচারক সেবা নিশ্চিত করার লক্ষ্যে অধিকতর গুরুত্ব দিতে হবে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে গ্রাম আদালতকে আরো গতিশীল এবং কার্যকর করার লক্ষ্যে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে বিচারের কাজ পরিচালনা করতে হবে।

এসময় প্রকল্প সমন্বয়কারী জনাব নজরুল ইসলাম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাটি সঞ্চালনা করেন ভোলা এবং ঝালকাঠি জেলার জেলা ম্যানেজার অক্ষয় সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ভোলা, জেলা যুবউন্নয়ন কর্মকর্তা ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, জেলা সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগনসহ ভোলা সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী মোঃ রিয়াজ মোর্শেদ ও শিউলি বেগম এবং দৌলতখান উপজেলার উপজেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৩:৩২:৩২   ৩৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ