তজুমদ্দিনে মাদ্রাসার সামনে নবজাতক ফেলে পালালো অজ্ঞাতরা

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে মাদ্রাসার সামনে নবজাতক ফেলে পালালো অজ্ঞাতরা
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলা জেলার তজুমদ্দিনে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার তালিমুল কুরআন মডেল মাদ্রাসার সামনে এক নবজাতক কন্যাশিশুকে ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তি। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা শিশুটির কান্নার শব্দ শুনে বিষয়টি টের পান এবং দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রথমে শিশুটিকে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

পুলিশ জানায়, নবজাতককে প্রাথমিক চিকিৎসার পর আদালতের নির্দেশনা অনুযায়ী হেফাজতে নেয়ার প্রক্রিয়া চলছে। এদিকে শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সবুজ ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. সবুজ দ¤পতি। আইনী প্রক্রিয়া স¤পন্ন করার লক্ষ্যে শিশুটিকে তাদের জিম্মায় অ্যাম্বুল্যান্সযোগে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “শিশুটিকে কে বা কারা ফেলে গেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা ঘটনাটিকে অমানবিক ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তারা বলেন, “এভাবে একটি নিরপরাধ শিশুকে ফেলে যাওয়া মানবতাবিরোধী কাজ। সমাজের দায়িত্বশীল মানুষদের এগিয়ে আসা উচিৎ।

বাংলাদেশ সময়: ৩:৩১:৪৭   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ, ট্রলারে চলাচলে ঝুঁকি
তজুমদ্দিনে জেলেদের ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধারের পর বনে অবমুক্ত
জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড



আর্কাইভ