আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ৬ ছাত্রী

প্রচ্ছদ » লালমোহন » আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ৬ ছাত্রী
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মাদরাসার ৬ জন ছাত্রী। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থ ছাত্রীরা হলো- নূর নাহার, মারিয়া, সুমাইয়া, শাহিনা, লামিয়া এবং জিন্নাত। এরা সবাই ওই মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।

মাদরাসার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুর ১২টার দিকে মাদরাসার দশম শ্রেণির ৬জন ছাত্রী দোকান থেকে আমড়ার ভর্তা খায়। এর কিছুক্ষণ পর তাদের বুকে ও পেটে জ্বালাপোড়া শুরু হয়। এরপর একে একে ওই ৬ ছাত্রীই জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। কর্তব্যরত চিকিৎসক ওইসব ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনাজ পারভীন বলেন, দুপুরের দিকে ৬ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়। আমি তাদের শ্বাস কষ্টে ভুগতে দেখেছি, তবে তাদের মাঝে ফুড পয়জনিংয়ের কোনো লক্ষণ দেখা যায়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। ওই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৩:২৯:১০   ১৮৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


লালমোহনে ‘রান উইথ নাঈম’ ম্যারাথন দৌড় কর্মসূচি অনুষ্ঠিত
লালমোহনে নবনির্মিত সড়ক উদ্বোধন করলেন জেলা প্রশাসক
নদী ভাঙনে সবই বিলীন সিরাজের
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ভোলা মুক্ত দিবস পালিত
লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমোহনে কৃষক দলের দোয়া ও মোনাজাত
লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
লালমোহনে ধানের শীষের পক্ষে পদযাত্রা মেজর অব. হাফিজের সমর্থনে জনস্রোত



আর্কাইভ