ভোলায় ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » ভোলায় ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ভোলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগষ্ট (মঙ্গলবার) দিনব্যাপী এ ক্যা¤েপইন অনুষ্ঠিত হয় চন্দ প্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে। ভোলা শহর শাখার আওতাধীন সদর দক্ষিণ থানা শাখা এ কার্যক্রমের আয়োজন করে। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা অংশ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন শহর শাখার দাওয়াহ ও সমাজসেবা সম্পাদক মাহফুজ বিল্লাহ শাহী। এছাড়া স্থানীয় শাখার সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রক্তদান একটি মানবিক ও সেবামূলক কাজ। একজন মানুষের রক্ত অন্য আরেকজনের জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত রক্তদানের মানসিকতা তৈরি করা আমাদের সবার দায়িত্ব।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যা¤েপইনের মাধ্যমে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২:৩৭:১৮   ১২৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায়  অপমৃত্যু মামলা
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি
বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৭ দোকান, কোটি টাকার ক্ষতি
রামিসা হত্যা’র প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ
বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ইউএনও’র
বোরহানউদ্দিনে গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেল গরু



আর্কাইভ