
আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে গায়েল করতে গত ১৩ আগষ্ট ভোলা মহামান্য আদালতে মামলা করেন বাদী পরুল আক্তার (৫৭)। বোরহানউদ্দিনে হেলিপোর্ট সংলগ্ন পৌর ৩নং ওয়ার্ডে স্বপন সিকদার ও লিটন তালুকদার গংদের আসামী করেন তিনি।
এবিষয়ে জানতে চাইলে বাদীর আত্মীয় ডালিমের স্ত্রী জানান, স্বপন ও লিটন তালুকদারদের সাথে জমি নিয়ে একটি বিরোধ দীর্ঘদিন চলমান আছে,তবে গত ১৩ আগস্ট আখির সাথে মারামারির ঘটনা ঘটেনি।
এদিকে স্থানীয়রা জানান,দুই পক্ষের সাথে জমির বিরোধ আছে,তাই বিবাদীদের হয়রানি করতে বাদী পক্ষ আদালতে মামলা দায়ে করে। বিবাদী লিটন তালুকদারের স্ত্রী প্রাইমারী স্কুলের শিক্ষিকা। সে ১৩ আগস্ট বিদ্যালয়ে ছিলেন। অথচ সেও এ প্রতিহিংসার শিকার হয়েছেন।
বাদী পারুল আক্তার তাদের এজাহারে নিজ দুই মেয়ে আঁখি, রাবেয়া খাতুনকে ও দুই ছেলে মো: মাসুদ, মো: মমিনকে স্বাক্ষী করেছেন।
মৃত মো: নাজিমউদ্দীন এর স্ত্রী পারুল আক্তার হয়রানির উদ্দেশ্যে ৬ জনকে আসামি করে মহামান্য আদালতে এ মামলা করেছেন। যাহার এম.পি নং-২৪২/২০২৫ইং (বোরঃ)। বাদী পারুলের ছেলে মমিন বলেন, ১৩ আগস্ট, গাছ থেকে জাম্বুরা পারাকে কেন্দ্র করে তারা আমাদের উপর হামলা চালায়। এতে তার বোন আঁখির হাতের আঙুল ভেঙ্গে যায়।
এবিষয়ে বিবাদী লোকমান বলেন, আমি একটি এনজিওতে কর্মরত থাকার কারণে প্রায় আড়াই বছর ভোলায় যাইনি।
মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, রুমা বেগম ১৩ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৩৫:৫৩ ৫৪৬ বার পঠিত