বোরহানউদ্দিন উপজেলার এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিন উপজেলার এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

সরকারি চাকরিজীবিদের নিয়ে নানা সময় আলোচনা সমালোচনা চলতেই থাকে। এরই মধ্যে নিরবে নিরলসভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করে চলছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড। তার পেশাহত সততা, দক্ষতা এবং ন্যায় নিষ্ঠা উপজেলার সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন এক অনন্য উদাহরন। রবিবার ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এসিল্যান্ড মেহেদী হাসান। দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, খাস জমি রক্ষা ও ভূমি অফিসকে দালালমুক্ত করার মাধ্যমে তিনি অল্প সময়েই জনআস্থাভাজন হয়ে উঠেছেন।

তাঁরা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের ক্যাডার বাহিনীর চাঁদাবাজি ও বালু ব্যবসায় বাধা দেওয়ায় প্রভাবশালীদের চাপেই তাঁকে বদলি করা হয়েছে। এ সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। এর আগে শনিবার বোরহানউদ্দিন উপজেলা শহরেও একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিসিএস প্রশাসনের ৩৮তম ব্যাচের কর্মকর্তা মো. মেহেদী হাসান। তিনি ২০২৪ সালের ৭ জুলাই বোরহানউদ্দিন উপজেলার এসিল্যান্ড হিসাবে যোগদান করেন।

৫ আগস্ট সরকার পতনের পরে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক হিসাবে।

সরকারি দপ্তরে সাধারণ মানুষের ভোগান্তি এমন ধারনা অনেকটাই পাল্টে দিয়েছে এই কর্মকর্তা। বোরহানউদ্দিন উপজেলা বাসীর কাছে হয়ে উঠেন এক অনন্য উদাহরন।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে মো. মেহেদী হাসানকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়।

কিন্তু তার বদলি আদেশ প্রত্যাহার করে বোরহানউদ্দিন উপজেলায় কয়েক মাস রাখার দাবি জানান, উপজেলাবাসী। এমনবদলি আদেশে ক্ষুব্ধ এলাকাবাসী।

গেলো আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ নাগরিক সমাজের স্থানীয় প্রতিনিধিদের। দাবি করেন সততা ও যোগ্যতা বিবেচনায় যথাযথ পদায়নের।

বাংলাদেশ সময়: ১:৪৪:২৯   ৫৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সাবেক-বর্তমান নেতাকে গ্রেপ্তার
বোরহানউদ্দিনে গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার
যুবকের চোখ উপড়ে হাত-পা বেঁধে ডোবায় ফেলে রেখে যান: গ্রেপ্তার ১
ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথাবলে, নারীর কান থেকে স্বর্ণের দুল টেনে নিয়ে উধাও দুই যুবক
বোরহানউদ্দিনে জেলেদের ওপর সন্ত্রাসী হামলা: নগদ টাকা ও জাল লুট, বোট ভাংচুরের অভিযোগ
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার
বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর ঘর তুলতে গিয়ে বাধা, বিপাকে ভুক্তভোগী পরিবার
খাদ্যবান্ধব চাল বিতরণে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ডিলারের ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার দাবি



আর্কাইভ