ফার্মেসিতে ভুল চিকিৎসা নিয়ে ৪ হাত-পা হারানো শিশু তানভীর মারা গেছেন

প্রচ্ছদ » জেলা » ফার্মেসিতে ভুল চিকিৎসা নিয়ে ৪ হাত-পা হারানো শিশু তানভীর মারা গেছেন
রবিবার, ২৪ আগস্ট ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিন ফার্মেসিতে ভুল চিকিৎসায় ৮ বছররে শিশু তানভীর মারা গেছেন। শনিবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায়। এদিকে তানভীরের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে মাসহ স্বজনসহ সবাই কান্নায় ভেঙ্গে পরেন। শনিবার বিকালে ভোলা সদর হাসপাতালে পোস্টমর্টেম শেষে রাতে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য।

গত ২৩ এপ্রিল জ্বরে আক্রান্ত ৮ বছরের শিশু মো. তানভীরকে তার পরিবারের স্বজনরা চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের গেট থেকে আকিব মেডিকেল হলের মালিক মো. আকিব উল্লাহর প্ররোচনায় তার ফার্মেসিতে নিয়ে ডাক্তার পরিচয় দেয়া মো. সফিকুল ইসলামকে দেখান। তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু আক্রান্তের কথা বলে রোগীকে চারটি ইনজেকশন পুশ করেন।

ইনজেকশন পুশের পর পরই শিশু তানভীরের হাতে কালো বিচির মতো উঠতে থাকে। এক পর্যায়ে তার হাত-পায়ে পচন দেখা দিলে ক্রমেই তা ভয়াবহ রুপ নেয়। প্রায় ৪ মাস ধরে ভোলা, বরিশাল, ঢাকা, শিশু হাসপাতাল ও ঢাকা মেডিকেল চিকিৎসারত অবস্থায় তানভীর মারা যান।

ছেলের চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র পরিবার তাদের বসতভিটিসহ সব বিক্রি করে ১৭ লাখ টাকা খরচ করে।

স্যাকমো শফিকুল ইসলাম নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রাইভেট চেম্বারে রোগীর ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে শিশু তানভীরের মা মোসা. মিতু ১৫ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামলায় আরও দাবি করা হয়েছে, অভিযুক্ত সফিকুল ইসলাম ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে ব্যবস্থাপত্রে ভুল চিকিৎসা দিয়েছেন। ব্যবস্থাপত্রে শিশুর ডেঙ্গু হয়েছে উল্লেখ করা হলেও তার ডেঙ্গু হয়নি।

মামলার অপর আসামি ফার্মেসি মালিক মো. আকিব উল্লাহ এখনও গ্রেফতার হয় নি।

শিশু আকিবের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুল কাচিয়া গ্রামে। সে চরমোনাই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত।

বাংলাদেশ সময়: ১:৩০:৫১   ৭১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ