ভোলায় দুই দিনব্যাপী জলবায়ু প্রযুক্তি প্রদর্শনী শুরু আজ

প্রচ্ছদ » জলবায়ু » ভোলায় দুই দিনব্যাপী জলবায়ু প্রযুক্তি প্রদর্শনী শুরু আজ
রবিবার, ২৪ আগস্ট ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

দ্বীপজেলা ভোলায় আজ (রবিবার, ২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জলবায়ু সহনশীলতা ও প্রযুক্তি প্রদর্শনী’। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন প্রযুক্তি প্রদর্শনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে, যা চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।

‘পরিবর্তনশীল উপকূল: উদ্ভাবনী ধারা; স্থানীয় প্রযুক্তির অভিযোজন’ ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বাংকেরহাট জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সামনের মাঠে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, মেলার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) যৌথভাবে এই মেলার আয়োজন করছে। সুইডেন সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-সিআরইএ’ প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান। আর সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করবেন পুলিশ সুপার মো. শরিফুল হক। এছাড়াও উপস্থিত থাকবেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

আয়োজকরা আশা করছেন, এ মেলা উপকূলীয় অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও একটি জলবায়ু সহনশীল প্রযুক্তিভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১:২৬:৫২   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জলবায়ু’র আরও খবর


ভোলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চরফ্যাশনে দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্পের অবহিতকরণ সভা
বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন-২০২৫’ উদযাপন
ভোলায় বাড়ছে আবাদ, শূন্যের কোঠায় পতিত জমি
তজুমদ্দিনে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলা সক্ষমতা অর্জন বিষয়ে সচেতনতা সভা
মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে জলবায়ুকে রক্ষা করতে হবে: পুলিশ সুপার
ভোলায় দুই দিনব্যাপী জলবায়ু প্রযুক্তি প্রদর্শনী শুরু আজ
ভোলায় জলবায়ু-সহনশীল ও কিশোর-তরুণদের অন্তর্ভুক্তিমূলক এনডিসি বিষয়ক সেমিনার



আর্কাইভ