জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর আইনজীবী হলেন ভোলার মহিউদ্দিন মাসুদ

প্রচ্ছদ » আইন ও আদালত » জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর আইনজীবী হলেন ভোলার মহিউদ্দিন মাসুদ
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন মো. মহিউদ্দিন মাসুদ। মহিউদ্দিন মাসুদ জন্মসূত্রে চরফ্যাশন উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ভোলা সদর উপজেলার পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্নপাড়া এলাকায় বসবাস করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর আইনজীবী (income tax practitioner) মহিউদ্দিন মাসুদ ভোলা সরকারি কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে বরিশাল ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন এবং ঢাকা থেকে ডিপ্লোমা অফ ট্যাক্সেস সম্পন্ন করেন।

মহিউদ্দিন মাসুদ জানান, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে কর্তৃক আয়োজিত আয়কর আইনজীবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন আয়কর আইনজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছি। এ অর্জন আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ও গর্বের মাইলফলক। এর মাধ্যমে আয়কর ও কমপ্লায়েন্স খাতে কাজ করার আগ্রহ এবং প্রতিশ্রুতি দৃঢ় হলো। তিনি এ পেশায় সফলতা অর্জনের জন্য সকলের দোয়া ও ভালবাসা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩০   ৬৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
জামায়াতের মামলায় জামিন পেলেন বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতা
বিজয় দিবসে মারমারির ঘটনায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার
হাসিনার মৃত্যুদণ্ড
ফলোআপ: ভোলায় অবৈধ উচ্ছেদ অভিযানে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা: আসামি ২০০
চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার সশ্রম কারাদন্ড
সাবেক এমপি জ্যাকব ও সাবেক ছাত্রলীগ সভাপতি আবিদের জামিন না মঞ্জুর
চরফ্যশনে ছিনতাইকালে চালক হত্যা, মামলায় একজনের যাবজ্জীবন



আর্কাইভ