তজুমদ্দিনে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাহ মো. শাহিন শাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আকিব জাভেদ চৌধুরী, হাসনাইন মাহমুদ নাসিম, তানজিদ হাসান রিমন। এছাড়া আরো বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মাহজন, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল গফুর, আল মামুন। আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন হাজী, মোরশেদ আলম তৌহিদ, জামাল, রাসেল প্রমুখ।

---

এসময় বক্তারা বলেন, দেশ ও জনগণের সেবায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করা হলেও দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো গনতান্ত্রিক আন্দোলনে সবসময় সোচ্চার ও আন্দোলনমুখী থেকেছে দলটি।

আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমুল নেতাকর্মীরা কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন বক্তারা।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২:২৩:০৮   ৬০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
তজুমদ্দিনে আইনশৃঙ্খলার অবনতি চুরির ঘটনায় জনমনে আতঙ্ক
তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১টন টিএসপি সার জব্দ, আটক-১
বোর্ড পরীক্ষায় তজুমদ্দিনে ‘দারুল আজহার মডেল মাদ্রাসা’র অভাবনীয় সাফল্য
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩
তজুমদ্দিনে কীর্তন দেখে বাড়ি ফেরার পথে বাকপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, আটক ১
তজুমদ্দিনে কীর্তনে গিয়ে বাঁকপ্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার
তজুমদ্দিনে রমজান উপলক্ষে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি, প্রশাসনের নেই মনিটরিং
তজুমদ্দিনে ৫দিন ব্যাপী অচ্যুতানন্দ ব্রক্ষচারীর তিরোধান উৎসবে পুন্যার্থীদের ঢল



আর্কাইভ