দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



---

মোঃ আবির হোসাইন, দৌলতখান ॥

ভোলার দৌলতখানে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এরপর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। পরবর্তীতে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন রাসেদ, সদস্য সচিব মাজহারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোসলেউদ্দিন, সদস্য সচিব মো. জামাল, সৈয়দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মির রুপুক, ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম ফরাজি, সাধারণ স¤পাদক হাফিজ উল্লাহ, জসিম মাস্টার, স্বপন ক্রানী ও রাছেল কাজি। এছাড়া উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

উদযাপনকালে দলের উদ্দেশ্য ও সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা ও পরিকল্পনা পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২:২২:২০   ৬৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন: বিদ্যুৎ অফিস ঘেরাও, ১৫দিনের আল্টিমেটাম
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
দৌলতখানে জুলাই শহীদ রিয়াজের পরিবারকে জামায়াতের ঈদ উপহার
৪ বছর ধরে বিদ্যুৎ নেই দৌলতখানের মদনপুরে
দৌলতখানে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও শুদ্ধাচার চর্চায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীল সমাবেশ
দৌলতখানে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
দৌলতখানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং
দৌলতখানের বিচ্ছিন্ন চর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার



আর্কাইভ