তজুমদ্দিনে প্রথমবার চালু হলো ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে প্রথমবার চালু হলো ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা
বুধবার, ২০ আগস্ট ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিন উপজেলায় শিক্ষা ব্যবস্থায় যোগ হলো নতুন প্রযুক্তির ছোঁয়া। উপজেলার চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আঃ মান্নান হাওলাদার, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদি, প্রেসক্লাব আহ্বায়ক সাইদুল হক মুরাদ এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ স¤পাদক মোঃ মহিউদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা চালুর মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি আরও স্বচ্ছ, নির্ভুল ও সময়োপযোগীভাবে সংরক্ষিত হবে। এ উদ্যোগ বিদ্যালয়ে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে যুক্ত করতে এ ধরনের পদক্ষেপ যুগান্তকারী ভূমিকা রাখবে।”

বাংলাদেশ সময়: ০:০৬:৩২   ৯২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা
তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নতুন উদ্যোগ তজুমদ্দিনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার; ৫টি চোরাই গরু উদ্ধার
তজুমদ্দিনে ৩ হাজার কৃষকের মাঝে আউস ধানের বীজ ও সার বিতরণ
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
তজুমদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি
তজুমদ্দিনে এবার প্রকাশ্যে পিস্তল হাতে ছবি: একাধিক ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য
তজুমদ্দিনের চরে মা-মেয়েকে চার দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, এলাকায় ক্ষোভ
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক



আর্কাইভ