বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছে ভোলার ছেলে ইফতি

প্রচ্ছদ » খেলা » বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছে ভোলার ছেলে ইফতি
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



---

আল আমিন ॥

অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। এই সিরিজ শেষে ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারী টাইগাররা। রোববার (১৭ আগস্ট) সাদা পোশাকের সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।

বাংলাদেশ ‘এ’ দল : মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন ম-ল, মুশফিক হাসান, আনামুল হক, হাসান মাহমুদ।

এই উইকেটকিপার ব্যাটারের নেতৃত্ব সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয় ও হাসান মাহমুদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। তবে স্কোয়াডে জায়গা হয়নি টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেয়া নুরুল হাসান সোহান ও টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়কে।

২০২৬ সালের আগষ্টে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। সেই সফরের আগে টেস্ট দলের এসব ক্রিকেটারকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছে বিসিবি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়মিত পারফর্ম করা ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, রিপন ম-ল, মুশফিক হাসান, হাসান মুরাদ, আনামুল হক, অমিত হাসানদের মতো ক্রিকেটারদেরও সুযোগ দেয়া হয়েছে।

আগামী ২৮ আগষ্ট ডারউইনে অনুষ্ঠিত হবে একমাত্র চার দিনের ম্যাচ। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলার সুবাদে বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যেই ডারউইনে আছেন। বাকিরা দ্রুতই যোগ দেবেন দলের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১:১৮:২৮   ৪৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


শের-ই বাংলা মেডিকেল কলেজে সারথ্য-৫৭ ব্যাচের ‘প্রীতি ফুটবল ম্যাচ ও ফল উৎসব’ অনুষ্ঠিত
ভোলায় শুরু হল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চোখের ছানি অপারেশন
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের কমিটি ঘোষণা
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা



আর্কাইভ