ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ভোলা শহরের প্রদান প্রদান সগক প্রদক্ষিন করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর ভোলা জেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের

সার্বিক সহযোগিতায় আলোচনা সভা হয়। এতে জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো আজাদ জাহান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফুজ্জামান।

পরে জেলা প্রশাসকের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজাদ জাহান সহ অতিথিরা।

---

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। উৎপাদন বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশকে মাছের উৎপাদনে আরও এগিয়ে নিতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ শুধু উদযাপন নয়, বরং মৎস্যস¤পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অঙ্গীকারের প্রতিফলন। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলা জেলায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এসময় বক্তারা আরো বলেন, ভোলা একটি উপকূলীয় জেলা হওয়ায় এখানে মৎস্য সম্পদের সম্ভাবনা ব্যাপক। প্রাকৃতিক স¤পদকে সঠিকভাবে কাজে লাগানো গেলে এ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। নদী ও উপকূলীয় এলাকায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক মাছ রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ সময়: ১:১৭:২৩   ৫৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ভোলার চরে ক্যাপসিকাম বিপ্লব, দেশে ৪ বছরে উৎপাদন বেড়ে ৩ গুণ
ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
মেঘনার চরে জোয়ার-ভাটার জীবনে বেঁচে থাকার সংগ্রাম
ভোলায় এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকায়
চরফ্যাশনে তরমুজ চাষে বিপ্লব
ভোলায় ধান-চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন



আর্কাইভ