তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু!

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু!
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাদলীপুর গ্রামে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে বজলু পাটওয়ারি বাড়ির পিছনের একটি সুপারি বাগানে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক (৪০) সুপারি গাছে নিচে পড়ে যায়। গাছ থেকে পড়ার বিকট শব্দে পাশেই গরুর জন্য ঘাস তুলতে থাকা স্থানীয় যুবক রাহাত (১৮) ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত এলাকাবাসীকে খবর দেয়। মুহূর্তের মধ্যে সেখানে ব্যাপক জনসমাগম হয়।

সুপারি গাছের মালিক রত্তন মিয়া বলেন, ‘আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর স্থানীয়দের মাধ্যমে খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি লোকটি মৃত অবস্থায় পড়ে আছে।’

এদিকে নিহতের স্ত্রী জানান, স্বামীকে ঘরে খুঁজে না পেয়ে পরে বাইরে হৈচৈ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তার স্বামী উপুড় হয়ে পড়ে আছেন। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে শুইয়ে দেখি, তখনই বুঝতে পারি তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন এবং মাদকের টাকা জোগাড়ের জন্য প্রায়ই চুরির সঙ্গে জড়িত ছিলেন। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে হলেও বৈবাহিক সূত্রে তিনি বাদলীপুর গ্রামে বসবাস করতেন।

খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১:১৫:১০   ১৬৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
তজুমদ্দিনে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন
তজুমদ্দিনে সূর্যমুখীর চাষে সম্ভাবনার হাতছানি
তজুমদ্দিনে বনবিভাগের নার্সারী বাগান সৃজনে ব্যাপক অনিয়মের অভিযোগ
তজুমদ্দিনে কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
তজুমদ্দিনে আইনশৃঙ্খলার অবনতি চুরির ঘটনায় জনমনে আতঙ্ক
তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১টন টিএসপি সার জব্দ, আটক-১
বোর্ড পরীক্ষায় তজুমদ্দিনে ‘দারুল আজহার মডেল মাদ্রাসা’র অভাবনীয় সাফল্য
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩



আর্কাইভ