বিরল চর্মরোগে কাতর নুহামনি, চিকিৎসার করাতে না পেরে কাঁদছে পরিবার

প্রচ্ছদ » জেলা » বিরল চর্মরোগে কাতর নুহামনি, চিকিৎসার করাতে না পেরে কাঁদছে পরিবার
রবিবার, ১৭ আগস্ট ২০২৫



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল ফুটফুটে কন্যা শিশু নুহামনির। বয়স মাত্র পাঁচ বছর হলেও জন্মের পর থেকেই তাকে লড়াই করতে হচ্ছে এক বিরল ও ভয়াবহ চর্মরোগের সঙ্গে।

নুহামনির মুখ, হাত-পা, পিঠজুড়ে ছড়িয়ে রয়েছে বড় বড় ফোসকা, ঘাঁ ও খসখসে ত্বক। দিনরাত অসহ্য চুলকানি আর ব্যথায় কাতরাচ্ছে সে। দারির্দ্যপীড়িত পরিবার একাধিকবার স্থানীয়ভাবে চিকিৎসা করালেও এখনও রোগের সঠিক নাম কিংবা কার্যকর সমাধান জানা যায়নি।

---

দিনমজুর বাবা আল-আমীনের সামান্য আয়েই চলে সংসার। কিন্তু মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবার দিশেহারা। মা শিল্পী বেগম বলেন, “মেয়ে জন্মের পর থেকেই আলাদা রকম। ভেবেছিলাম সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। এখন ওর যন্ত্রণা দেখে সহ্য করতে পারি না। কোনো ভালো ডাক্তার দেখানোর সামর্থ্যও নেই।”

---

দাদী বিনু বেগমও অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বলেন, “জন্মের পর থেকে নাতনিকে ভালোভাবে গোসল করাতে পারিনি। শরীরে সাবান বা শ্যা¤পু পর্যন্ত ব্যবহার করতে পারি না। সারারাত চুলকাতে থাকে, ঘুমাতে পারে না।”

বর্তমানে স্থানীয় পল্লী চিকিৎসকের দেওয়া সামান্য ওষুধেই চলছে তার চিকিৎসা। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার পরামর্শ মিললেও অর্থাভাবে চিকিৎসা থেমে আছে।

গ্রামবাসীরা জানান, শরীরের ভয়াবহতার কারণে সমবয়সী শিশুরা তার সঙ্গে খেলতে চায় না। ফলে নুহামনি একা পড়ে থাকে ঘরের কোনে। স্থানীয়রা সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম আজকের ভোলাকে জানান, “এটি একটি মারাত্মক চর্মরোগ। উন্নত চিকিৎসা করালে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুটিকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।”

---

কিন্তু অর্থাভাবে সেই পথও বন্ধ হয়ে আছে। পরিবার ও প্রতিবেশীদের প্রত্যাশা মানবিক মানুষ ও সরকার পাশে দাঁড়ালে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে শিশু নুহামনি।

শিশুটির পরিবার চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। যে কেউ সহায়তা দিতে চাইলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৩০৫৩৭৮৭৮০।

বাংলাদেশ সময়: ১:৪২:২০   ৪৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ