
দৌলতখান প্রতিনিধি ॥
“সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবির বাংলাবাজার শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার আওতাধীন বাংলাবাজার শাখার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন, জয়নগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও দক্ষিণ দিঘলদী ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ মোহসেন, ছাত্রশিবিরের শহর প্রকাশনা সম্পাদক সোহাগ ওসমানসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আজকের সমাজে বহু তরুণ মাদক ও নানা নেশায় আসক্ত হয়ে পড়ছে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সঠিক পথে রাখার পাশাপাশি শারীরিক উৎকর্ষ, মননশীলতা এবং ইসলামী মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।’ এছাড়াও তিনি আরও বলেন, ‘আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিই আমাদের লক্ষ্য।’
বাংলাদেশ সময়: ১:৩৬:২৩ ৩০৪ বার পঠিত