জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে আরিয়ান ফুটবল একাদশের জয়

প্রচ্ছদ » খেলা » জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে আরিয়ান ফুটবল একাদশের জয়
শনিবার, ৯ আগস্ট ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা হাইস্কুল মাঠে যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচে জয় পেয়েছে আরিয়ান ফুটবল একাদশ।

রোমাঞ্চকর এই খেলায় আরিয়ান ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফুলবাগিচা ক্রিয়া প্রতিষ্ঠানকে। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে থাকে আরিয়ান ফুটবল একাদশ। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে তারা জয়ের ভিত্তি গড়ে তোলে। অপরদিকে ফুলবাগিচা ক্রিয়া প্রতিষ্ঠানের খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মো: নিজামুল হক নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম.এ. হাসান, যুব ও ক্রীড়া বিভাগ, লালমোহন উপজেলা শাখা মো: সোলেমান জমাদার, উপজেলা নেতা; আ: মোতালেব; মো: মোর্শেদুল ইসলাম চৌধুরী, আহব্বায়ক, জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এবং মো: এসহাক মাস্টার, সাধারণ সম্পাদক, লালমোহন ইউনিয়ন শাখা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: ফরিদ উদ্দিন, আমীর, লালমোহন ইউনিয়ন এবং সঞ্চালনা করেন, মো: জহিরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগ, লালমোহন ইউনিয়ন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি ও সেরা খেলোয়াড়ের ক্রেস্ট তুলে দেওয়া হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে ছিলো উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৩৮   ৫১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
চরফ্যাশনে জাতীয় সেরা ফুটবলার সিয়ামকে সংবর্ধনা দিল আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
মনপুরায় বসুন্ধরা শুভ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান দাসেরহাট ফুটবল একাদশ
আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
বোরহানউদ্দিনে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ