গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রচ্ছদ » জেলা » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা
শনিবার, ৯ আগস্ট ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে প্রেসক্লাব হল রুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

---

দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এমএ বারী, সুজন সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউনুস শরীফ, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, আজকের পত্রিকার প্রতিনিধি শিমুল চৌধুরী, ভোলার বানী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, জনপ্রিয় কন্ঠশিল্পী মনির চৌধুরী, সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, একুশে টিভির প্রতিনিধি মেজবাহব উদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম, ডিভিসি প্রতিনিধি এইচ এম জাকির, আবৃত্তি শিল্পী ও সাংবাদিক মশিউর রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি ইকরামুল আলম, মিডিয়া হাউজের সভাপতি মো. জামাল উদ্দিন, দৈনিক আজকের ভোলার সহ-সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহিন কাদের, সংগ্রামের প্রতিনিধি হেলাল উদ্দিন প্রমুখ। এসময় ভোলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন|

 ---

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদদয়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ হত্যাকা-সহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১:১৩:১০   ২৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
৩২ পেরিয়ে ৩৩-এ পা দিল ভোলার প্রথম দৈনিক আজকের ভোলা
ভোলা সদর হাসপাতালে চালু হলো এক্স-রে মেশিন
ভোলা প্রেসক্লাবে নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা



আর্কাইভ