
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
অনৈতিক কার্যকলাপের অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শাফিজল হক মাতাব্বরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বোরহানউদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতবর ও সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত স্বাক্ষরিত এই নোটিশে শাফিজলকে ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, শাফিজল হক মাতাব্বরের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং বারবার সতর্ক করার পরেও তিনি নিজেকে সংশোধন করেননি। তার কর্মকা- দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ করেছে। এই গুরুতর অভিযোগের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি পদ থেকে তার সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে দুলাল নামে এক ব্যবসায়ীর ওপর শাফিজল মাতাব্বর হামলা চালান। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তার পদ স্থগিত হওয়ার খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়েছেন।
শাফিজল মাতাব্বরের দাবি:
এ বিষয়ে জানতে চাইলে শাফিজল মাতাব্বর দাবি করেন, স্থানীয় রাজনৈতিক কোন্দলের কারণে রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার পর থেকে তিনি কাচিয়া ইউনিয়নে হিন্দুদের স¤পদ রক্ষা সহ জনসাধারণের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন, যা রাজনৈতিক প্রতিপক্ষরা সহ্য করতে পারছে না।
বোরহানউদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর নোটিশের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘তার বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে, বারবার সতর্ক করার পরও তিনি সংশোধন হননি। যা দলীয় ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণœ করেছে। এ ধরনের গুরুতর কর্মকা-ের জন্য তার পদ সাময়িকভাবে স্থগিত করা হলো এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
বাংলাদেশ সময়: ১:০৬:০৪ ২৮২৭ বার পঠিত