‘সবুজ বাংলাদেশ’ ভোলা জেলা কমিটির মতবিনিময় সভা

প্রচ্ছদ » ভোলা সদর » ‘সবুজ বাংলাদেশ’ ভোলা জেলা কমিটির মতবিনিময় সভা
শনিবার, ৯ আগস্ট ২০২৫



---

আল আমিন ॥

জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ ভোলা জেলা কমিটির আয়োজনে শুক্রবার (৮ই আগষ্ট) সকালে শহরের একটি রেস্টুরেন্টে জেলা সভাপতি নুরে আলমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবুজ বাংলাদেশ’ এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী, পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক সামাজিক সংগঠন। যার মূল প্রতিপাদ্য হলো জলবায়ু পরিবর্তন, বৃক্ষ রোপণ, পরিবেশ, কৃষি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি।

জেলা সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন এর সঞ্চালনায় এসময় সবুজ বাংলাদেশ ভোলা জেলা নেতৃবৃন্দ বলেন, সবুজ বাংলাদেশ সূচনালগ্ন থেকেই পরিবেশ এবং প্রকৃতি সহায়ক কার্যক্রম করে আসছে। “সবার জন্য পরিবেশ, গড়বো মোরা সবুজ দেশ” এই ¯ে¬াগান কে ধারণ করে ভোলা জেলা কমিটির পথচলা শুরু। আমাদের এই সবুজ বাংলাদেশ একটি অরাজনৈতিক এবং স¤পূর্ণ সেচ্ছাসেবী সংগঠন। আমাদের কার্যক্রম পরিবেশের ভারসাম্য বজায় রেখে বৃক্ষরোপণ ও সবুজ বনাঞ্চল বৃদ্ধি করা। যাতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি রোধে সহায়তা করে সবুজ বনাঞ্চল। এছাড়াও বিভিন্ন দূষণ জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করে। নদী ভাঙ্গন রোধে গাছ এবং বনাঞ্চলের ভূমিকা অপরিসীম। বিশেষ করে অকসিজেনের ঘাটতি পূরণ করে,বিভিন্ন প্রাকৃতিক ব্যাধির হাত মানবজাতি ও প্রাণীজগতের সকল জীবকে রক্ষা করে।

জেলা সাংগঠনিক সম্পাদক আল আমিন বলেন, একজন সেচ্ছাসেবী হিসেবে আমাদের যে গুণাবলি থাকতে হবে,স্বজনপ্রীতি থেকে মুক্ত থাকা, ইগো না থাকা, কাউকে অবজ্ঞা না করা,অহংকার মুক্ত থাকা,মানবিক হওয়া, উদার হওয়া,পদ পদবির প্রতি লোভ না থাকা, সিদ্ধান্তে অটল অবিচল এবং সিদ্ধান্ত গ্রহণে সাহসিকতা থাকা সহনশীল হওয়া। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে, নেটওয়ার্কিং দক্ষতা বৃদ্ধি করতে হবে, নেতৃত্বদানে ন্যায়পরায়ণ হতে হবে, সৃজনশীলতা বা নতুন কিছু শিক্ষা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. পারভেজ হোসেন হিমু। এসময় উপস্থিত ছিলেন, সহসভাপতি সুমাইয়া আক্তার, সহসভাপতি মেহেদী হাসান বাঘা, সহসভাপতি মারুফ আহমেদ সানি, যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম রাব্বি, প্রচার সম্পাদক জহির রায়হান, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাঈম মীর, যোগাযোগ ও ব্যবস্থাপনা সম্পাদক আবদুল্লা আল মামুন, অর্থ সম্পাদক মো. নাঈম, নদী সংরক্ষণ সম্পাদক মোহাম্মদ হাসান, দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. রাকিব মোল্লা, সাহিত্য ও পাঠক্রম সম্পাদক মো. শিহাব উদ্দিন, বন্যপ্রাণী সম্পাদক মাহাদি হাসান, পরিবেশ সম্পাদক মো. স্বাধীন, নির্বাহী সদস্য মো. মামুন।

বাংলাদেশ সময়: ১:০৫:২৭   ৫১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ