চরফ্যাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও পথ সভা

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও পথ সভা
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



 ---

চরফ্যাসন প্রতিনিধি।।

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাসনে বিজয় র‍্যালি ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ।

বুধবার (৬ আগস্ট) বাদ আসর যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে চরফ্যাসন সদর রোডে বিজয় র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রু, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল।

---এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির সিকদার, পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা রাজপথে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, জিয়া পরিবারের আস্থাভাজন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি আস্থা রেখে আপনারা আজকের বিজয় র‍্যালি ও সভাকে সফল করেছেন, চরফ্যাসন উপজেলা বিএনপি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪৭   ২৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
চরফ্যাশনে বিএনপি অফিসে ‘জয় বাংলা’ শ্লোগান!
চরফ্যাশনে ধর্ষণচেষ্টা, যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই: এমপি নুরুল ইসলাম নয়ন
জাল টানার সময় হঠাৎ বজ্রপাত, জেলের মৃত্যু
মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু
চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ
চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ছাত্রদল নেতার নৃশংস হামলা: মামলা দায়ের
চরফ্যাশনে গৃহবধূ বকুল হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড



আর্কাইভ