জাহেরিয়া দাখিল মাদ্রাসায় জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

প্রচ্ছদ » চরফ্যাশন » জাহেরিয়া দাখিল মাদ্রাসায় জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



চরফ্যাশন প্রতিনিধি।।

৫ই আগস্ট মঙ্গলবার সকালে মাদ্রাসার হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মচারী ও অভিভাবক বৃন্দ। সভাপতির বক্তব্যে মাওলানা শহিদুল্লাহ বলেন ৩৬ জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লবকে স্বাগত জানিয়ে এই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করার একটি গৌরবোজ্জ্বল অধ্যায় বলে দাবি করেন। এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সকল সংগ্রামী মানুষকে।। যাদের আত্মত্যাগে প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় অধিকার ও গণতন্ত্রের ভিত্তি। তাই ঐতিহাসিক এই দিনটি উপলক্ষ করে সবাই মিলিত হয় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে। বিজয় হোক আপামর জনসাধারণের প্রতিষ্ঠা হোক সঠিক গণতন্ত্রের। এই প্রত্যয় সকলের। তিনি আরো বলেন সকলকে সংযমী হয়ে ধৈর্যের সাথে সকল অন্যায় অপরাধ মোকাবেলা করার মধ্য দিয়ে সাফল্য অর্জনের পথে আমাদের কে এগিয়ে আসতে হবে। ছাত্র-জনতার বিপ্লবে বীর শহীদদের ও আহত বিরযোদ্ধাদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪০:১৮   ২৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে২০২৪-এর ১৬ই জুলাই শহিদ দিবস পালিত
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
চরফ্যাশনে ২৫ পিচ ইয়াবাসহ আটক-১
চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা
চরফ্যাশনে পরীক্ষার কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে হামলা, ভাঙচুর
টানা ভারী বর্ষণে চরফ্যাশনের নিম্নাঞ্চল পানির নিচে: ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
চরফ্যাশনে রিং জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ
নরমাল ডেলিভারি বাড়াতে চরফ্যাশনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ঔষধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চরফ্যাশনের আদালত চত্বর
কলাগাছের বাকলে স্বপ্ন বুনছেন সোহেল



আর্কাইভ