পার্থ’র কারামুক্তি ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় বিজেপির আলোচনা সভা

প্রচ্ছদ » জেলা » পার্থ’র কারামুক্তি ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় বিজেপির আলোচনা সভা
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র কারামুক্তি ও ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভোলা জেলা বিজেপির আয়োজনে এক রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ নেই। ক্ষমতায় থাকাকালে আওয়ামী সরকার আমাদের দলের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নির্যাতন চালিয়েছে। এমনকি হোগলায় দলের কার্যালয়েও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা।”

বক্তারা বলেন, “বিজেপিতে আওয়ামী লীগের কোনো স্থান নেই এবং থাকতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দালিব রহমান পার্থ ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন। ফলে তাকে হয়রানি করে গ্রেফতার করা হয়। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর, ৬ আগস্ট তিনি কারামুক্ত হন।”

সমাবেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার পার্থ’র ভোলা-১ (সদর) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেওয়া হয় এবং নেতারা জানান, নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন।

ভোলা জেলা বিজেপির সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নুরনবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, ভোলা পৌর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুব সংহতির সদস্য সচিব আনোয়ার হোসেন, আহ্বায়ক কামাল সরদার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরুজ আলম ট্রিমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:২১:৩০   ৪৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ​নদী ভাঙন ও ড্রেজার আতঙ্ক: অস্তিত্ব সংকটে তেঁতুলিয়া তীরের বাসিন্দারা
ভোলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’



আর্কাইভ