হত্যা মামলা: চরফ্যাশনে ৩ জনের মৃত্যুদন্ড

প্রচ্ছদ » অপরাধ » হত্যা মামলা: চরফ্যাশনে ৩ জনের মৃত্যুদন্ড
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু পরিবারের দুই ভাইকে গলা কেটে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার মামলার পাঁচ আসামির মধ্যে প্রধান তিনকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করা হয়েছে। বাকি দুই আসামিকে কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল জজ শওকত হোসাইন এ রায় দেন।

মৃত্যুদ-প্রাপ্ত তিনজন হলেন- বেল্লাল হোসেন, সালাউদ্দিন বয়াতি ও শরিফুল ইসলাম। এদের মধ্যে শরিফুল কারাগারে থাকলেও বেল্লাল ও সালাউদ্দিন পলাতক রয়েছেন।

কারাদ-প্রাপ্ত দুজন হলেন, আবুল কাশেমও আবু মাঝি। এদের মধ্যে কাশেমকে পাঁচ মাস ও আবুকে ছয় মাস কারাদ- দেওয়া হয়েছে।

এদিকে হত্যা মামলার রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরণ বলেন, এটি চরফ্যাশন উপজেলার একটি ঐতিহাসিক রায়। এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে যে দেশে এখনও ন্যায়বিচার বিদ্যমান।

একই সঙ্গে মামলার রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের লোকজনও। তারা মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে মৃত্যুদ- কার্যকরের দাবি জানান।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৭ এপ্রিল উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে সুন্দরী খালের পশ্চিম পাশে জামাল ভূঁইয়ার নির্জন বাগানে দুটি মাথাবিহীন, আগুনে ঝলসানো লাশ উদ্ধার করা হয়। কিছুদিন পর একই গ্রামের মহিবুল্লাহর বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতর থেকে ভিকটিমদের কাটা মাথার খুলি উদ্ধার করে পুলিশ।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, লাশ দুটি চরফ্যাশন পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপন দুই ভাই দুলাল ও তপনের।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। জমি বিক্রির টাকার লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩:১৮:৩০   ৪১৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ



আর্কাইভ