ভোলা জেলা যুবদলের সভাপতি লিটন, সম্পাদক সেলিম

প্রচ্ছদ » জেলা » ভোলা জেলা যুবদলের সভাপতি লিটন, সম্পাদক সেলিম
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও আব্দুর কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে যুবদলের কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ১০১ সদস্যের এ কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়াও একই দিনে আবদুল লতিফ টিটুকে আহ্বায়ক ও মো. বেলাল হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্যের ভোলা সদর থানা যুবদলের এবং মো. রিয়াদ হাওলাদারকে আহ্বায়ক ও মো. সগির আহমেদকে সদস্য সচিব করে ৯ সদস্যের ভোলা পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।

এ দুইটি কমিটি অনুমোদন করেন ভোলা জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের সেলিম। এ কমিটি দুইটিও যুবদলের কেন্দ্রীয় কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:১২:০০   ৪৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ