ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তজুমদ্দিনে ৪ ফার্মেসিকে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তজুমদ্দিনে ৪ ফার্মেসিকে জরিমানা
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও মজুত রাখার দায়ে চার ফার্মেসীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ আগস্ট) উপজেলার সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ।

তিনি জানান, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে সদরের জননী মেডিকেলকে দুই হাজার টাকা, আঁখি মেডিকেলকে চার হাজার হাজার টাকা, শামীম মেডিকেলকে এক হাজার টাকা ও পুতুল মেডিকেলকে এক হাজার টাকা করে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ অনুযায়ী ৪০ এর গ ধরায় জরিমানা করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন এর জেলা কার্যালয়ের ড্রাগ সুপার সুমন বিশ্বাস ও তজুমদ্দিন থানার পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৪৩   ২৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ



আর্কাইভ