
আজকের ভোলা রিপোর্ট ॥
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং রাষ্ট্র কাঠামোয় সকল শ্রেণি-পেশার মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করার দাবিতে ভোলায় সমাবেশ ও মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে শহরের জেলা পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সাধারণ জনগণের আত্মদানের প্রতীক। এই চেতনা ধারণ করে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন ও রাষ্ট্রীয় দুর্নীতির অবসানে সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত হয়ে জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়তে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা জেএসডির যুগ্ন আহ্বায়ক শাহ আলম শিকদার। এছাড়া আরো বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য রিপন উদ্দিন রিপন এবং নুরুদ্দিন মাঝি।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের প্রধান সড়ক গুলো কে প্রদক্ষিণ করে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির পক্ষ থেকে জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩:০৬:৩৪ ১৮১ বার পঠিত