ভোলা জেলায় ‘আপ বাংলাদেশ’ এর আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা জেলায় ‘আপ বাংলাদেশ’ এর আহ্বায়ক কমিটি ঘোষণা
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

জেলায় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নতুন নেতৃত্বে যাত্রা শুরু করল। জুলাই গণঅভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তরের অঙ্গীকারে এবং দেশে বিরাজমান দুর্বৃত্তায়নের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে সংগঠনটি ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। রবিবার (০৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফ মাহমুদ এবং সদস্য সচিব হয়েছেন মোঃ মাহদী হাসান সাগর। মোট ১৩০ সদস্যের এই কমিটি ভোলা জেলায় সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি থানা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন বিস্তারের কাজ করবে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নজরুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, মোঃ আবিদ হাছান, মাওঃ জোবায়ের বিন মাহবুব, মোঃ ফয়েজ উল্লাহ, আছমা আক্তার এবং মোঃ শরীফ আহমেদ।

অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ বিল্লাল, হাফেজ ওয়াসেল উদ্দিন মাহমুদ, মোঃ আমান উল্লাহ, জহির উদ্দীন বাবর, গোলাম রাব্বানী মুছান্না, মোঃ আবদুল হাই শরীফ, মোঃ আল-আমিন, রাইসা ইসলাম এবং মোঃ মিজানুর রহমান।

কমিটির সদস্যরা ভোলা জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে উঠে আসা জুলাই যোদ্ধা, নাগরিক প্রতিনিধি, ছাত্র-যুব কর্মী এবং পেশাজীবীদের সমন্বয়ে গঠিত। তারা রাজনৈতিক কর্মকা- পরিচালনার পাশাপাশি সমাজমুখী, গণমুখী এবং মূল্যবোধনির্ভর রাজনীতির ভিত্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন করেছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৩:০৩:২১   ১৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ