ক্ষুধার্ত একটি দল আজান না দিতেই রোজা ভাঙ্গতে মরিয়া ভোলায় জামায়াত নেতা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » ক্ষুধার্ত একটি দল আজান না দিতেই রোজা ভাঙ্গতে মরিয়া ভোলায় জামায়াত নেতা
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



---এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট বিকেলে বোরহানউদ্দিন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাওলাদার মার্কেট সংলগ্ন রাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বোরহানউদ্দিন জামায়াতের আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ ফজলুল করীম। তিনি বলেন,

 “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ দ্বিতীয় স্বাধীনতার এক বছর পূর্ণ হলো। অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। দেশ যেন আর কখনও সেই স্বৈরশাসনের কবলে না পড়ে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, সারাদিন উপবাস থেকে রোজা রেখেছেন, ইফতারের সময় হোক, আজান হোক তারপর না হয় ইফতার কইরেন, এখন দেখি ক্ষুদার্ত একটি দল আজানের আগেই রোজা ভাঙ্গা শুরু করে দিয়েছে। এতে রোজার সওয়াব থেকে বঞ্চিত হবেন।

তিনি আরও বলেন, “প্রশাসনকে আর দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। জনগণের ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে। প্রশাসন কোনো রাজনৈতিক গোলামি করতে পারবে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ এইচ এম অলিউল্লাহ, উপজেলা নায়েবে আমীর মোঃ আব্দুর রহিম, সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং পৌর আমীর মাওলানা: আমানউল্লাহ এবং উপজেলার প্রত্যেক ইউনিয়ন জামায়াতের আমীরসহ প্রমুখ।

সমাবেশে অংশগ্রহণকারীরা সকাল থেকেই ৫ আগষ্টের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অধির আগ্রহে ছিল জামায়াত ও ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বিকেল হওয়ার সাথে সাথে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে স্লোগানে স্লোগানে জড় পৌর ভবনের সামনে।

“জুলাই-আগস্ট গণহত্যার বিচার চাই”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “আমার মাটি, আমার দেশ—বাংলাদেশ বাংলাদেশ” ইত্যাদি শ্লোগানে শহরকে প্রকম্পিত করে তোলে। তাদের হাতে ছিল নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।

আবু সাঈদ মুগ্ধ’র কবিতার জনপ্রিয় লাইন “শেষ হয়নি যুদ্ধ, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর”—এই শ্লোগানে মুখর ছিল পুরো সমাবেশ এলাকা।

বাংলাদেশ সময়: ২২:৪০:১৯   ৩০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
ধানক্ষেতে ইঁদুর মারার পরিবর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
বোরহানউদ্দিনে কুয়েতি দিনার ও স্বর্ণালঙ্কারসহ দুই চোর গ্রেপ্তার
আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ড্রেজারে কৃষি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
কুঞ্জেরহাটে ফুটপাত দখল ও ময়লার স্তূপ: দুর্গন্ধ আর ভোগান্তি?
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ