“জুলাই অভ্যুত্থানের” বর্ষপূর্তি উপলক্ষে দৌলতখানে জামায়াতের গণমিছিলে অনুষ্ঠিত

প্রচ্ছদ » দৌলতখান » “জুলাই অভ্যুত্থানের” বর্ষপূর্তি উপলক্ষে দৌলতখানে জামায়াতের গণমিছিলে অনুষ্ঠিত
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



---

মোঃ আওলাদ হোসেন, দৌলতখান।।

জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ভোলার দৌলতখানে জামায়াতে ইসলামী এক বিশাল গণমিছিলের আয়োজন করেছে। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, ইসলামী ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় তারা জাতীয় পতাকা, দাঁড়িরপাল্লা প্রতীক, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে মিছিল করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের নেতৃত্বে উপজেলা অফিস থেকে গণমিছিলটি শুরু হয়ে দৌলতখান বাজার দক্ষিণ মাথা সেলিম চত্বরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও জামায়াত মনোনীত ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করিম।

এসময় আরও উপস্থিতি ছিলেন, জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ, উপজেলা বাইতুল মাল সম্পাদক ওলিউল্লাহ ফয়েজ, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, পৌর আমির প্রভাষক গোলাম মাওলাসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুল করিম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক বছর পূর্ণ হলো। অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচার যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাই তৎপর থাকতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, নির্বাচনে যারাই জয়লাভ করবে তাদেরকে আমরা মেনে নেব। তারা দেশ শাসন করবে। তবে জেনোতেনো নির্বাচন আমরা চাই না। যেই প্রশাসন ১৮, ২৪ সালে নির্বাচন করেছে ওই প্রশাসন যদি এখনো বহাল তবিয়তে থেকে নির্বাচন পরিচালনা করে তাহলে ওই নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন হবে। এটা আমরা চাই না।

বাংলাদেশ সময়: ২২:২৫:২২   ৭৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন: বিদ্যুৎ অফিস ঘেরাও, ১৫দিনের আল্টিমেটাম
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
দৌলতখানে জুলাই শহীদ রিয়াজের পরিবারকে জামায়াতের ঈদ উপহার
৪ বছর ধরে বিদ্যুৎ নেই দৌলতখানের মদনপুরে
দৌলতখানে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও শুদ্ধাচার চর্চায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীল সমাবেশ
দৌলতখানে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
দৌলতখানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং
দৌলতখানের বিচ্ছিন্ন চর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার



আর্কাইভ