তজুমদ্দিনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন সংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন সংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



---

মোঃ জোবায়ের, তজুমদ্দিন।।

ভোলার তজুমদ্দিন উপজেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে মিছিল এসে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পরবর্তী সকল সংগঠন একত্রিত হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে থেকে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন মধ্য বাজার চত্বরে এসে মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, ভোলা জেলা বিএনপি সদস্য মাকসুদ হাওলাদারসহ অনন্য নেতৃবৃন্দ।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় পূর্ব নির্ধারিত স্থান তজুমদ্দিন উত্তর বাজার জমে মসজিদের সামনে আলোচনা সভা শেষ করে মিছিল নিয়ে তজুমদ্দিন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে মিছিল শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায় বাদে আসর তজুমদ্দিন উপজেলা জমে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে তজুমদ্দিন মধ্য বাজার চত্বরে গিয়ে মিছিল শেষ হয়। মিছিল শেষে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা জামায়েতের আমীর মাওলানা আব্দুর রব, সেক্রেটারি মহিউদ্দিন, সাবেক আমীর মাওলানা নুরুন্নবীসহ অনন্য নেতৃবৃন্দ।

মঙ্গলবার সন্ধ্যায় ৭: ৩০মিনিট তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসের হাট বাজার তারেক জিয়া ঐক্য পরিষদের উদ্যোগ বিজয় মিছিলে আয়োজন করা হয়। তারেক জিয়া ঐক্য পরিষদের সভাপতি রিয়াজ পঞ্চায়েতের নেতৃত্বে কার্যালয় সামনে থেকে মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য রাখেন ভোলা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত। তিনি বলেন “এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে হটানো হয়েছিল। এই আন্দোলনে প্রাণ দিয়েছে প্রায় দুই হাজার তরুণ, আর আহত হয়েছেন অন্তত ২০ হাজার। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র-জনতার গৌরবোজ্জ্বল অধ্যায়।” আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা ও তারেক জিয়া ঐক্য পরিষদের সভাপতি রিয়াজ পঞ্চায়েত সহ অনন্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:২০:৪৫   ৩৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
তজুমদ্দিনে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন
তজুমদ্দিনে সূর্যমুখীর চাষে সম্ভাবনার হাতছানি
তজুমদ্দিনে বনবিভাগের নার্সারী বাগান সৃজনে ব্যাপক অনিয়মের অভিযোগ
তজুমদ্দিনে কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
তজুমদ্দিনে আইনশৃঙ্খলার অবনতি চুরির ঘটনায় জনমনে আতঙ্ক
তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১টন টিএসপি সার জব্দ, আটক-১
বোর্ড পরীক্ষায় তজুমদ্দিনে ‘দারুল আজহার মডেল মাদ্রাসা’র অভাবনীয় সাফল্য
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩



আর্কাইভ