
চরফ্যাশন প্রতিনিধি॥
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা সারা দেশে গুম ও হত্যার সাথে জড়িত ছিল বিদায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ২০০৮ সাল থেকে এই দেশের মানুষ গণতান্ত্রিক নিয়মে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার নিবার্হী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ চুরমার করে দিয়েছিল। শেখ হাসিনার নির্দেশে বিচার কার্য পরিচালিত হয়েছিল। তারা ছাত্রলীগ ও যুবলীগকে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছিল।
মঙ্গলবার (৫ আগষ্ট) চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে ফ্যাশন স্কয়ারে বিজয় মিছিল ও পথসভা শেষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান অন্তবর্তীকালীন সরকারের সাথে বৈঠক করেছে, আগামী রোজার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিএনপি হলো সাধারন জনগনের দল। তারা গণতান্ত্রিক নিয়মে জনগনের ভোটে নির্বাচিত হয়ে সংসদ গঠন করবে। এদেশের মানুষ চায় জনগনের ভোটে নির্বাচিত সরকার। জনগন ভোট দিতে চায়, তারা বার বার ব্যর্থ হয়েছিল। গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য গত ১৭টি বছর বিএনপি লড়াই করেছে।
নাজিম উদ্দিন আলম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। আমার নির্বাচনী আসনে আওয়ামী লীগ সরকারের আমলে দুই জন ছাত্র নেতাকে হত্যা করা হয়েছিল। পিলখানায় যে হত্যাযজ্ঞ চালিয়েছিল আমরা তারও বিচার চাই। বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে পূর্ণাঙ্গ সংস্কার করবে আগামীতে নির্বাচিত সরকার।
তিনি আরো বলেন, আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মূল্যবোধ, আমরা চাই শান্তি, আমরা চাই সামাজিক ন্যায় বিচার, আমরা চাই বিচার বিভাগের স্বাধীনতা ও আমরা চাই আইনের শাসন। আগামীতে যদি এই দেশের জনগন তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে তাহলে আমরা এই দেশে আইনের শাসন কায়েম করবো।
তিনি বলেন, ১৯৭১ এর চেতনাকে আওয়ামীলীগ নস্যাৎ করে দিয়েছে। আওয়ামীলীগ মুক্তিযুদ্ধে শ্লোগান দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব খর্ব করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গণতন্ত্রকে পদদলিত করেছে। আল্লাহ আমাদের প্রভু, প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রভু হতে পারে না। আমরা সকলের সাথে সু-সম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করতে চাই। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরবে। আমরা খালেদা জিয়ার সরকার গঠন এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো। বিএনপি সরকার রাষ্ট্র কাটামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবো।
এসময় তিনি ২০২৪ সালে যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
পথসভায় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ ও যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:৪৪:৫৭ ১২০ বার পঠিত