‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন ইউএনও

প্রচ্ছদ » চরফ্যাশন » ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন ইউএনও
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



---চরফ্যাশন প্রতিনিধি।।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলার চরফ্যাসনে শহীদদের স্মরণে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ চরফ্যাসনের ইউএনও রাসনা শারমিন মিথিসক প্রশাসনের সকল কর্মকর্তারা। মঙ্গলবার সকালে চরফ্যাসন উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত ১২ শহীদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এর পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মালিক মুন্সি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে শহীদ ফজলে রাব্বির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানা যায়, সকলে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিনি মিথি উপজেলার নজরুলনগর, হাজারীগঞ্জ, আহম্মপুর, নুরাবাদ, ওসমানগঞ্জ, চর মাদ্রাজ, নীলকমল, ওমরপুর ও রসুলপুর ইউনিয়নে অবস্থিত শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদদের স্মরণে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনিসহ সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। তাঁরা শহীদদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মেহেদী হাসান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অন্যন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১:৪০:৫০   ১৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: মহিলা সমাবেশে নয়ন
চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর মো. জসিম উদ্দিন
প্রত্যেক মা বোনদের কাছেও আমাদেরকে ভোট চাইতে হবে: নয়ন



আর্কাইভ