স্বামীর সঙ্গে অভিমান, বিষ খেয়ে দুনিয়া ছাড়লেন স্ত্রী

প্রচ্ছদ » অপরাধ » স্বামীর সঙ্গে অভিমান, বিষ খেয়ে দুনিয়া ছাড়লেন স্ত্রী
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিনে স্বামীর সঙ্গে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে রিক্তা আক্তার (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। সোমবার (৪ আগষ্ট) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

রিক্তা চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের মৃত আঃ রহমানের মেয়ে এবং পক্ষিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোসেন মিয়ার স্ত্রী। তিনি ২ সন্তানের জননী ছিলেন।

রিক্তার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ বছর আগে পারিবারিকভাবে হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রথমে সংসার জীবন সুখের হলেও পরবর্তীতে দু’জনের মধ্যে পরকীয়া প্রেমের সন্দেহে কলহের সৃষ্টি হয়।

একটি সূত্র বলছে, রিক্তা পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। সোমবার দুপুরে হোসেন নদী থেকে রিক্তাকে ফোন করে। এসময় তার ফোন বেশকিছু সময় ওয়েটিং ছিল। এরই জের ধরে হোসেন মুঠোফোনে রিক্তাকে গালমন্দ করেন। যাঁর কারনে স্বামীর সঙ্গে রাগ-অভিমান করে রিক্তা ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, রিক্তা পরকীয়া প্রেমে জড়িত ছিলেন এবং এ কারনে হোসেন তাকে গালমন্দ করেছে মর্মে আমরা লোকমুখে শুনতে পাচ্ছি। ঘটনার প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০১:২১   ৪২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
দুলারহাটে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি



আর্কাইভ