
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর পৌর ৯নং ওয়ার্ড জাতীয়বাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে চর জঙ্গলা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ভোলা পৌর কৃষকদলের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভোলা সদর পৌর কৃষকদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মঞ্জু খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সভাপতি মোঃ আব্দুর রহমান সেন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত তসলিম, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুল হক, জেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু, ভোলা সদর থানা কৃষক দলের সভাপতি মোঃ মাইনউদ্দিন সাজী, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ পঙ্খী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সাংসদ নির্বাচনে ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কৃষক দল প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করছে। ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীরের বিকল্প নেই। ধানের শীষের প্রতিক যদি অন্য কারো হাতে তুলে দেয় তাহলে ভোলার বিএনপির নেতাকর্মীরা মেনে নিবে না।
পরে মোঃ নূরনবীকে সভাপতি ও মোঃ আনোয়ারকে সাধারণ সম্পাদক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পৌর ৯নং ওয়ার্ড কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৩:৫৫:১০ ১৯৪ বার পঠিত