তজুমদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে স্বচ্ছ লটারি, ১২জন নির্বাচিত

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে স্বচ্ছ লটারি, ১২জন নির্বাচিত
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



---

মুরাদ হক, তজুমদ্দিন থেকে ॥

তজুমদ্দিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০২৫ সালের জন্য ডিলার নিয়োগে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে ১২ জন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে সকল আবেদনকারীর সরাসরি উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।

লটারি পরিচালনা ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় গঠিত কমিটির সভাপতি ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব আব্দুল মালেক তালুকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম খান এবং ক্লাবের আহবায়ক, পক্ষে আজম পলাশ।

উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যুগ্ম-আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ হালিম, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক স¤পাদক মোহাম্মদ আল মামুনসহ, উপজেলা কর্মকর্তা ও লটারিতে অংশগ্রহণকারীগণ।

ডিলার নিয়োগের জন্য মোট ৪৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩২ জনকে যোগ্য এবং ৮ জনকে অযোগ্য ঘোষণা করা হয়। এছাড়া ৬ জন আবেদনকারী আবেদন প্রত্যাহার করেন। সর্বশেষ উন্মুক্ত লটারির মাধ্যমে ১২ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লটারির পুরো প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে স¤পন্ন হয়েছে। জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

নবনির্বাচিত ডিলাররা সরকারি খাদ্যশস্য নির্ধারিত দামে বিতরণ করে দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবেন। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন স্বচ্ছ প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:১২   ৩৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে অসুস্থ ইমামকে দুই লাখ টাকা অনুদান দিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংগঠন
তজুমদ্দিনে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কপিল চন্দ্র গ্রেফতার
তজুমদ্দিনে অপরাধের সম্রাজ্য গড়ে তোলা এক ডাকাত ফ্যামিলি?
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এলাকায় তোলপাড়
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
তজুমদ্দিনে কৃষি অফিসের বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ভূয়া ওয়ারিশ সনদ নিয়ে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জাতীয় ফল মেলার উদ্বোধন
তজুমদ্দিনে শিক্ষিকার উপর হামলাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই দফা মারামারিতে আহত ২



আর্কাইভ