রায় উপেক্ষা করে জমি দখল, ফসল নষ্ট, হামলা-লুটপাট ও হুমকি

প্রচ্ছদ » চরফ্যাশন » রায় উপেক্ষা করে জমি দখল, ফসল নষ্ট, হামলা-লুটপাট ও হুমকি
সোমবার, ৪ আগস্ট ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

আদালতের রায় থাকা সত্ত্বেও ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ পূর্ব চর আইচা মৌজায় জমি জবরদখল, ফসল নষ্ট, হামলা, লুটপাট এবং হুমকির অভিযোগ উঠেছে এক প্রভাষকের বিরুদ্ধে। স্থানীয় দক্ষিণ পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান একটি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেছেন।

বজলুর রহমান জানান, ২০০৪-০৫ সালে প্রভাষক রেজাউল করিম খন্দকার জালিয়াতির মাধ্যমে সমিতির সদস্যদের নামে সরকারিভাবে বন্দোবস্তকৃত জমি নিজের নামে সৃজন করেন। শুধু তাদের নয়, একই মৌজায় গাড়ি শ্রমিক সমিতির সদস্যদের জমিও তিনি একই কায়দায় দখল করেছেন। এর প্রতিবাদে ২০১৫ সালে সমিতির পক্ষ থেকে চরফ্যাশন আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়। আদালত সমিতির পক্ষে রায় দিয়ে কবুলিয়ত, পর্চা, নামজারি ও খাজনা পরিশোধের কার্যক্রম সম্পন্ন করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। আদালতের রায়কে উপেক্ষা করে গত ১ আগস্ট শুক্রবার সকালে রেজাউল করিমের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী অস্ত্রের মহড়া দিয়ে সমিতির সদস্যদের সৃজিত প্রায় ৩০ একর জমির আমন ধান নষ্ট করে দেয়। পরের দিন, অর্থাৎ ২ আগস্ট, আরও ১০ একর জমির ফসল একইভাবে নষ্ট করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি দক্ষিণ আইচা থানাকে জানানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলন শেষে গত ৩ আগস্ট রাতে রেজাউল করিমের নেতৃত্বে ৩০-৩৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী ও ডাকাত চক্র সমিতির সদস্যদের বাড়িঘর ভাঙচুর করে এবং লুটপাট চালায়। একই সময়ে সমিতির কার্যালয়ও ভাঙচুর করা হয়। এরপর তারা প্রায় ২০০ একর জমির ফসল ট্রাক্টর দিয়ে নষ্ট করে দেয়। অভিযুক্তরা সমিতির সদস্যদের এলাকা থেকে উচ্ছেদ করার হুমকিও দেয়। এসব ঘটনায় প্রান্তিক চাষীরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন এবং চরম আতঙ্কে রয়েছেন। সমিতির পক্ষ থেকে এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ প্রসঙ্গে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে, কোনো পক্ষ যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায়, তবে তার দায় এড়াতে পারবে না”। অভিযুক্ত প্রভাষক রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখানে আমার নামে কোনো জমি নেই। জমির প্রকৃত মালিকরাই বিরোধপূর্ণ জমির যে অংশে ধান ছিল না, সে অংশে ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৭:৩৯:২৮   ১৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশন-মনপুরার হাটবাজার ও পরিবহন খাজনা -টোল সম্পূর্ণ মওকুফ করেছেন এমপি নয়ন
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
চরফ্যাশনে হলুদিয়া সূর্যমুখীতে হাসছে কৃষকের মন
চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ
সংবাদ প্রকাশের পর: অবশেষে চরফ্যাশনে অবৈধ ১৭ ইট ভাটার ২টিতে অভিযান!
কৃষির আধুনিকায়নে চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
চরফ্যাশনে শতশত লিটার জ্বালানি তেল জব্দ
ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে
৫ লক্ষ টাকা কাবিনে চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি



আর্কাইভ