
রহমান মাকসুদ ॥
ভোলা জেলার রেমিটেন্স যোদ্ধা জিল্লুর রহমান জনতা ব্যাংক পিএলসি এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা প্রেরন করে ভোলা জেলায় প্রথম স্থান অর্জন করেছেন। ইসলামী ব্যাংক পিএলসি লিঃ এর মাধ্যমে দ্বিতীয় স্থান রেমিটেন্স যোদ্ধা হয়েছেন সৌদি আরব প্রবাসী মোসলেহ উদ্দিন। শারমিন আক্তার ইসলামী ব্যাংক এর মাধ্যমে রেমিটেন্স প্রেরন করে তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন। ভোলার কৃতি সন্তান রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে শনিবার (২ আগস্ট) ভোলা জেলা প্রশাসক মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজাদ জাহান। উক্ত অনুষ্ঠানে রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে সৌদী প্রবাসী শারমিন আক্তার বক্তব্য রাখেন। জেলা কর্মসংস্থান ও জনশক্তি পক্ষ থেকে মকবুল আলী খান ও টিটিসির অধ্যক্ষ মোঃ কাইয়ুম, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম, জনতা ব্যাংকের জোনাল হেড ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুর রব ও ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র এ্যাসিস্টেন ভাইস প্রেসিডেন্ট মোঃ মোবাশ্বের বক্তব্য রাখেন।
পরিশেষে বিজয়ী রেমিটেন্স যোদ্ধাদের জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক এর পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মান প্রদর্শন পূর্বক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২:১৯:০৩ ১৯৭ বার পঠিত