জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে ভোলা জেলা স্কাউটস’র বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

প্রচ্ছদ » খেলা » জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে ভোলা জেলা স্কাউটস’র বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
রবিবার, ৩ আগস্ট ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

গত ৩১শে জুলাই সারা বাংলাদেশের ন্যায় ভোলাতেও জেলা স্কাউটস এর উদ্যোগে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের সুফল বুকে ধারণ করে রাখার লক্ষে স্কাউটের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এর আগে স্কুল পর্যায় শেষ করে উপজেলা ভিত্তিক প্রতিযোগীতা সম্পন্ন হয়।

কাব স্কাউট ও বয়স্কাউটসদের ভিন্ন ভিন্ন প্রতিযোগীতার অংশগ্রহণ করে। প্রতিযোগীতার বিষয় ছিলো: কুইজ প্রতিযোগীতা, জুলাই২৪ ভিত্তিক চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা। প্রতিটি প্রতিযোগীতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়।

---

ভোলা জেলা স্কাউটস এর আয়োজনে ভোলা টাউন কমিটি বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা স্কাউটস এর কমিশনার সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কাউটস সেক্রেটারী হাসান মিজানুর রহমান মিঠু, সহকারী কমিশনার ও সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্কাউটস সেক্রেটারী প্রধান শিক্ষক মেহেদী হাসান, উপজেলা কমিশনার বাঘার হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিক, জেলা স্কাউট লিডার আমিনুল ইসলাম মালতিয়া, জেলা কাব লিডার সহকারী শিক্ষিকা সালমা বেগম।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, গত জুলাই২৪ আন্দোলনে শহীদ মুগ্ধসহ ৭ন স্কাউট শহীদ হন। পরোপোকার কেবল একজন স্কাউটের দ্বারাই সম্ভব। সেটা মুগ্ধ করে দেখিয়েছেন। আন্দোলকারীদেরকে ঐ মুহুর্তে পানি খাওয়াতে হবে এটা ছিল তার উপলব্ধি। আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে নীতি-নৈতিকতা শিখাই। পাশাপাশি সমাজ বির্নিমাণে এদেরকে উজ্জীবিত করি।

বাংলাদেশ সময়: ২:১৮:১১   ১৭০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
চরফ্যাশনে বেওয়ারিশ কুকুর আতঙ্ক, কামড়ে আহত অর্ধশত নারী পুরুষ
ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত
ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলে ইনক্লুসিভ প্যারা স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত
লালমোহনে ‘রান উইথ নাঈম’ ম্যারাথন দৌড় কর্মসূচি অনুষ্ঠিত
ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন
ভোলার তরুণ ইফতি এবার বিপিএল খেলবে রংপুরের জার্সিতে!



আর্কাইভ