চরফ্যাশনে সড়কে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে সড়কে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান
রবিবার, ৩ আগস্ট ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনে সড়ক নিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) সকালে উপজেলা সদরের বিআরডিবি সড়কে এ চেকপোস্ট অভিযান শুরু হয়, যেখানে অংশ নেয় নৌবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে লাইসেন্স ও হেলমেট না থাকায় বেশ কিছু মোটরসাইকেল আরোহীকে আটক ও জরিমানা করা হয়। তল্লাশির আওতায় ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল।

চরফ্যাশন ট্রাফিক পুলিশের টিএসআই নাইম জানান, দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ বাহিনীর এ অভিযান চলছে। তিনি বলেন, “মোটরসাইকেল আরোহীদের অনেকে হেলমেট ব্যবহার করেন না এবং অতিরিক্ত গতিতে চলাচল করেন, যা বিপজ্জনক।”

তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে রাখতে নৌবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ২:১৭:২২   ২০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
চরফ্যাশনে বিএনপি অফিসে ‘জয় বাংলা’ শ্লোগান!
চরফ্যাশনে ধর্ষণচেষ্টা, যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই: এমপি নুরুল ইসলাম নয়ন
জাল টানার সময় হঠাৎ বজ্রপাত, জেলের মৃত্যু
মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু
চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ
চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ছাত্রদল নেতার নৃশংস হামলা: মামলা দায়ের
চরফ্যাশনে গৃহবধূ বকুল হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড



আর্কাইভ