শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৯ দফা দাবীতে ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

প্রচ্ছদ » জেলা » শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৯ দফা দাবীতে ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন
শনিবার, ২ আগস্ট ২০২৫



---

এম শাহরিয়ার ঝিলন ॥

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারী শিক্ষকদের ন্যায় যাবতীয় সুযোগসুবিধাসহ ৯ দফা দাবীতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে ভোলা শহরে কে-জাহান মার্কেটের সামনে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা সভাপতি আবদুর রহমান চৌধুরী।

 ---

এসময় বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সভাপতি মেসবাহ উদ্দিন নবীন, বাশিস ভোলা এর সেক্রেটারী মোঃ মহিউদ্দিন, শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলার সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম, বাবেশিফো কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর আতাউর রহমান মোমতাজী, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর সেক্রেটারী প্রভাষক মোঃ মেহেদী হাসান, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মোঃ শামছুল আলম চৌধুরী, জাতীয় শিক্ষক ফোরাম বোরহানউদ্দিন উপজেলার আহ্বায়ক একেএম ইদ্রিস প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 ---

দাবী সমূহগুলো হলো: শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষকদের ন্যায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নিঃশর্ত বদলী, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি, কওমি সনদে সরকারি চাকুরি এবং শিক্ষা সংস্কার কমিশন গঠন।

 ---

এসময় বক্তারা বলেন, শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর। কিন্তু আজ শিক্ষকরা মর্যাদা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষকদের যে প্রাপ্ত অধিকার তা থেকে তাদেরকে বছরের পর বছর বঞ্চিত রাখা হয়েছে। সরকারী শিক্ষকরা যে সুযোগসুবিধা পান তার অর্ধেক বেতন ও সুযোগ সুবিধা বেসরকারী শিক্ষকরা পান না। এটা বেসরকারী শিক্ষকদের সাথে চরম বৈষম্য। আমরা যে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে শিক্ষকদেরকে বৈষম্যমুক্ত করে তাদেরকে প্রাপ্ত মর্যাদা ও ন্যায্য অধিকার দিতে হবে। একজন শিক্ষক বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক যে বেতন পান সেটা দিয়ে বর্তমান সময়ে সংসার পরিচালনা করা খুবই কঠিন হয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে শিক্ষকদের মর্যাদার সাথে তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে শিক্ষকদেরকে সবচেয়ে অবহেলিত ও ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। যার ফলে শিক্ষকদেরকে আজ রাস্তায় নেমে এসে তাদের অধিকার আদায়ে আন্দোলন করতে হচ্ছে। এটা জাতির জন্য খুবই লজ্জাজনক।

 ---

শিক্ষকরা জাতি গড়ার কারিগর তাদেরকে থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু বাদ্য হয়ে আজ তাদের রাস্তায় নামতে হচ্ছে। এটা রাষ্ট্রের ব্যার্থতা। বিগত সরকারগুলো শিক্ষকদেরকে সঠিক মর্যাদা ও অধিকার দেয়নি। তাই বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের ন্যায্য দাবীগুলো দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের মর্যাদা ও অধিকার দেওয়ার জোর দাবী জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮:০২:০৭   ২৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
লালমোহন পানি উন্নয়ন বোর্ডের দপ্তর যেন ভূতের বাড়ি
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের



আর্কাইভ