জামায়াতের আয়োজনে ভোলা-১ আসনের ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ

প্রচ্ছদ » জেলা » জামায়াতের আয়োজনে ভোলা-১ আসনের ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ
শনিবার, ২ আগস্ট ২০২৫



---

মো. বেল্লাল নাফিজ ॥

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা সদর উপজেলা শাখার আয়োজনে ভোট কেন্দ্রভিত্তিক কমিটির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ভোলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আওতাধীন প্রতিটি স্থানীয় ও জাতীয় নির্বাচনী ভোটকেন্দ্রের ১০১/৫১ সদস্য বিশিষ্ট কমিটির প্রায় ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ভোলা সদর উপজেলা আমির মাওলানা মো. কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

প্রধান আলোচক ছিলেন ভোলা-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার মো. জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাও. হারুন অর রশিদ, জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন এবং ভোলা পৌর আমির মাও. মো. জামাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মো. নুরুল ইসলাম।

বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধে গঠিত আদর্শ সমাজ গঠনে তৃণমূল প্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন ও জুলুম-অনিয়ম প্রতিরোধে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রভিত্তিক প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, কোনও রক্তচক্ষু বা ভয়ভীতির কাছে নত না হয়ে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সংগঠনের কাঠামোকে সুসংগঠিত ও কার্যকর করতে সবার ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।

সমাবেশে ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা, কেন্দ্রভিত্তিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই সমাবেশ সংগঠনের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ০:৫৭:৩৫   ২৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ