
স্টাফ রিপোর্টার ॥
ভোলা জিয়া সুপার মার্কেটে ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা ও দোকান ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের শহরের জিয়া সুপার মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় মার্কেটের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। পরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় জিয়া মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে সাবেক মেয়রের বিরুদ্ধে প্রতারনা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ০:৫৬:১৭ ২৪৭ বার পঠিত