নিষিদ্ধ কীটনাশক বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » নিষিদ্ধ কীটনাশক বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
শনিবার, ২ আগস্ট ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ কীটনাশক কার্বোফুরান বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ফ্রেশফুরান নামে ১৪০ কেজি কার্বোফুরান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পৌরশহরের সারপট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মের্সাস রেদওয়ান ট্রের্ডাস নামে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

মো. শাহ আজিজ বলেন, কৃষি অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পৌরশহরের একটি দোকানে সরকার ঘোষিত নিষিদ্ধ কীটনাশক কার্বোফুরান বিক্রি হচ্ছে। এরপর তারা আমাকে জানালে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে কীটনাশক আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয় নিষিদ্ধ ওই কার্বোফুরান নামের কীটনাশক। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসের জন্য কৃষি অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসনাইন তালুকদার ও আশিক দেবনাথসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৫৪:৪৫   ১৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস



আর্কাইভ