স্টাফ রিপোর্টার।।
বিদ্যুৎ, জ্বালানি এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদ আন্দোলনে ফ্যাসিস্টের বুলেটে প্রথম শহীদ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের শহীদ আব্দুর রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভোলা শহরের মহাজনপট্টি জেলা স্বেচ্ছাসেবক কার্যালয়ের সামনে
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরে বিশাল এক শোক র্যালী বের হয়। এসময় দলীয় নেতা কর্মীরা বুকে কালো ব্যাচ ধারণ করে র্যালীতে অংশ নেন। ওসি আরমানের ফাঁসির দাবিতে মিছিল-টি মুখরিত। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীর আগে দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনতাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। আব্দুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল, জাকির হোসেন মনির, ওমর ফারুক, ফিরোজ, বাপ্পি, হারুন অর রশিদ সুমন প্রমুখ।
উল্লেখ্য বিএনপি কেন্দ্র ঘোষিত ২০২২ সালের ৩১শে জুলাই বিদ্যুৎ, জ্বালানি এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদ আন্দোলনে ফ্যাসিস্টের বুলেটে প্রথম শহীদ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের শহীদ আব্দুর রহিম নিয়ত হয়। সেদিন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম ও গুলিবিদ্ধ হয়। পরে তিন আগস্ট মৃত্যবরণ করেন।
বাংলাদেশ সময়: ২২:২১:৩৭ ২২৬ বার পঠিত