উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লালমোহনে মিছিল

প্রচ্ছদ » রাজনীতি » উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লালমোহনে মিছিল
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



---লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লালমোহন উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ও পশ্চিম চর উমেদ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মো. কবির পঞ্চায়েত’র নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে গজারিয়া বাজারের উত্তর মাথা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মো. কবির পঞ্চায়েত তিনি বলেন, আমরা বিগত সরকারের আমলে কত নির্যাতনের শিকার হয়েছি, আমাদেরকে একাধিক মামলা দিয়ে বাড়ি ছাড়া করছেন, জেল, জুলুম নির্যাতন সহ্য করেছি। এখন আমাদের ও নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে তাদেরকে দাঁতভাঙা জবাব দিব। এবং ষড়যন্ত্র কারীদেরকে এ বাঙালায় ঠাঁই দেওয়া হবে না। আমরা আমাদের নেতার নির্দেশে চলব তার আদেশ মোতাবেক দল পরিচালনা করব। এরপর উপস্থিত সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করেন, এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মোতাহার নগর ও পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে নির্বাচন করা হয়।

এতে উপজেলা পর্যায়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত এবং পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:০৪:১৭   ২২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

রাজনীতি’র আরও খবর


বোরহানউদ্দিন পৌরবাসীর দোয়া ও সমর্থন চেয়ে বিএনপির মেয়র প্রার্থী মনিরুজ্জামানের প্রচারণা শুরু
কেউ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: আহ্বান প্রধানমন্ত্রীর
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আইনজীবী জানালেন স্মৃতিশক্তি নেই
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ: বর্ণাঢ্য আনন্দ মিছিল
অসহায় মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব”: এমপি হাফিজ ইব্রাহিম
ভোলা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক রুবেল
ভোলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ভোলায় জামায়াতের ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত



আর্কাইভ